০২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে মঙ্গলবার আসছেন ছাত্রলীগ সভাপতি শোভন

  • Update Time : ০২:০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পাওয়ার পর এই প্রথম সিলেটে আসছেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সিলেট বিভাগে সফরের লক্ষ্যে আজ সোমবার সকালে তিনি সড়কপথে ঢাকা থেকে রওয়ানা হবেন।

সিলেট আসার পথে সোমবার সকাল ১১টায় তিনি নরসিংদী জেলা, দুপুর ২টায় ভৈরবে, সন্ধ্যা ৬টায় ব্রাহ্মনবাড়িয়া জেলা এবং সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ জেলা ছাত্রলীগের কর্মীসভায় যোগ দেবেন।

পরদিন মঙ্গলবার সকাল ১১টায় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কর্মীসভায় যোগদান শেষে দুপুর ২টায় সিলেট শহরে পৌছাবেন তিনি। সিলেটে পৌছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কর্মীসভায় যোগ দেবেন। এরপর শোভন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।

মঙ্গলবার রাতে সিলেট আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও রাত্রীযাপন করবেন তিনি।

পরদিন বুধবার সকালে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি। সেখানে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কর্মীসভায় যোগদান শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন শোভন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে মঙ্গলবার আসছেন ছাত্রলীগ সভাপতি শোভন

Update Time : ০২:০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯