সিলেটে বিদ্যুতের বকেয়া সাড়ে ৫ কোটি টাকা পরিশোধ করলো সিটি করপোরেশন
- Update Time : ০১:০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর অন্তর্গত ৪টি ডিভিশনকে বকেয়া বিদ্যুৎ বিল বাবদ ৫ কোটি ৬৮লাখ ৫৯ হাজার টাকা পরিশোধ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। বুধবার বিকেলে নগর ভবনে ২০২০ অর্থ বছরের সিলেট সিটি করপোরেশনের বিদ্যুৎ বিলের চেক হস্থান্তর ও আপত্তিকৃত বিল নিরষণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এসময় বকেয়া বিল পরিশোধের চেক হস্থান্তর করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এতে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নিবার্হী প্রকৌশলী আলী আকবর, নিবার্হী প্রকৌশলী মো. রুহুল আলম, হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ, বিদ্যুৎ শাখার সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, প্রকৌশলী শেখ মো. আলাউদ্দিন, সহকারী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, মো. রকিবুল হাসান. রতন কুমার রায় চৌধুরী, এ বি এম মহসিন উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, বিদ্যুৎ উন্নয়ণ বোর্ডের ৪ টি ডিভিশনকে চেকের মাধ্যমে ৫ কোটি ৬৮ লাখ ৫৯ হাজার টাকা পরিশোধ করে সিলেট সিটি করপোরেশন।





























