১১:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ : নিহত ১, আহত ১৮

  • Update Time : ০৪:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়
ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার নিহত হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।
আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এখনও পর্যন্ত হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। এদিকে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে করে সাড়ে ৩ ঘণ্টা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষুব্ধ জনতার তাদের অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ : নিহত ১, আহত ১৮

Update Time : ০৪:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭