০৬:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বাসা-বাড়িতে বাড়ছে পানি, ১৮ বছরেও এমন বন্যা দেখা যায়নি

  • Update Time : ০১:৫৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেট জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। জেলার সবগুলো উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন সড়ক ডুবে যাওয়ায় উপজেলা ও জেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকার। শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার, অনেক সরকারি কার্যালয়েও ঢুকেছে বন্যার পানি। এ দিকে সুরমা নদীর তীর উপচে পানি ঢুকে বন্যাকবলিত হয়ে পড়েছে সিলেট নগরীর বেশ কিছু এলাকা। সুরমার তীরঘেঁষা শাহজালাল উপশহর, সোবহানীঘাট, ছড়ারপাড়, কালিঘাট, তালতলা, কাজিরবাজার, শেখঘাট, লালাদিঘির পাড় এলাকার প্রায় সব বাসার নিচতলায় এখন পানি। সিলেট পানি উন্নয়ন বোর্ড মঙ্গলবার সন্ধ্যায় জানায়, সুরমা, কুশিয়ারা, সারি, লোভাসহ সিলেটের সবগুলো নদ-নদীর পানি বাড়ছে। অনেক জায়গায় পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টির পাশাপাশি ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। জেলার বাকি উপজেলাগুলোরও নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। সিলেট নগরীর শাহজালাল উপশহর, তেররতন, মেন্দিবাগ, মাছিমপুর, তালতলা, শেখঘাট, লালাদিঘির পাড়, জামতলা এলাকার প্রধান সড়ক ও গলিপথগুলো বন্যার পানিতে ডুবে আছে। মঙ্গলবার পানি আরও বেড়েছে। এ অবস্থায় চরম দুর্ভোগে তাদের দিন কাটছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে বাসা-বাড়িতে বাড়ছে পানি, ১৮ বছরেও এমন বন্যা দেখা যায়নি

Update Time : ০১:৫৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২