০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খেলাফত মজলিসের ত্রাণ সামগ্রী বিতরণ

  • Update Time : ০১:১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সিলেটের বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য সরকারের ত্রাণ তৎপরতা খুবই অপ্রতুল। বন্যাদুর্গত সিলেট অঞ্চলে সরকারের পক্ষ থেকে নামমাত্র বরাদ্দ দেয়া হয়েছে। হঠাৎ বন্যায় সিলেট-সুনামগঞ্জের লাখ লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে এখনো বহু মানুষের বাড়ী-ঘর পানিতে তলিয়ে আছে। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ ও সুষ্ঠুভাবে বিতরনের ব্যবস্থা করতে হবে। খেলাফত মজলিসের উদ্যোগে সিলেটের জকিগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (২৪ মে) সকাল ১১ টায় সিলেটের জকিগঞ্জের সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা সভাপতি মাওলানা আবদুল মুসাব্বিরের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক খায়রুল ইসলামের পরিচালনায় ত্রাণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-মহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল, এম. সদরুজ্জামান খান, সিলেট জেলার সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, মৌলভীবাজার জেলার সভাপতি মাওলানা আহমদ বিলাল, সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, জকিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাক মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন তপাদার, মাওলানা আবদুস সালাম, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা আবুল কালাম আজাদ, ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার সেক্রেটারি ছাত্রনেতা মুজিবুর রহমান খান প্রমুখ। সমাবেশ শেষে খেলাফত মজলিসের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০ জন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, চিনি, লবন, পেঁয়াজ, ঔষধ ইত্যাদি। এরপর খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বরাক নদীর মোহনায় ভেঙ্গে যাওয়া বাঁধ পরিদর্শণ করেন এবং বিকেল কানাইঘাটের রাজাগঞ্জ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খেলাফত মজলিসের ত্রাণ সামগ্রী বিতরণ

Update Time : ০১:১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২