সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল
- Update Time : ০৪:৪৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যােগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শাহপরানে ছাত্রলীগের অস্থায়ী কার্যলয় থেকে শুরু হয়ে শহরতলীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শাহপরান বাজারে এক সংক্ষিপ্ত আনন্দ সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রলীগ নেতা এস আই রাজুর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মিজানুর রহমান রকির যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা ও এটি আই কলেজ ছাত্র-কল্যান পরিষদের সাবেক সভাপতি হাবিবুর রহমান পংকি, সিলেট জেলা ছাত্রলীগ নেতা জাহেদ আহমদ, নাঈম আহমেদ। উপস্থিতি ছিলেন চয়ন দাস, আব্দুস সালাম, বিজিত চন্দ্র, যাইন একরাম, সুমন আহমদ, সেতু চন্দ্র, লিমন আহমদ আরাফাত হোসেন আলি, সৈয়দ রাফি হোসেন রাফি, ইমন আহমদ, হোসাইন আহমদ রায়হান, বিধান সাহা,অমি খন্দকার, ফরহাদ আহমদ, ইব্রাহিম, এস অমি, রাজু, রাব্বিসহ প্রমুখ।





























