সিলেটে প্রজন্ম ইউথ হাব’র ফুটবল টুর্নামেন্টে প্রজন্ম টাইগার্স চ্যাম্পিয়ন
- Update Time : ১২:৩৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে প্রজন্ম ইউথ হাব’র উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে প্রজন্ম টাইগার্স চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে প্রজন্ম ভিকটর। প্রজন্ম ফুটবল লিগ-২০২১ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত শুক্রবার রাত ৮টায়। সিলেট নগরীর কাজিটুলা সোকার জুন ইনডোর গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রজন্ম টাইগার্স ২-১ গোলের ব্যবধানে হারায় প্রজন্ম ভিকটরকে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার জাকারিয়া মানিক। তিনি বলেন, খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণ ও যুবসমাজকে দূরে রাখে। সভাপতিত্ব করেন প্রজন্ম ইউথ হাব’র সভাপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইশরাত ইবনে ইসমাইল। হাবের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হাফিজ সাকিব আল হাসান এবং ইঞ্জিনিয়ার হাসনাত জনির যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক প্রজন্ম ইউথ হাব’র সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রোটারি ক্লাব অব সিলেট গ্যালাক্সির পিপি, রোটারি ডিস্ট্রিক্ট এসিস্ট্যান্ট গভর্নর এবং পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগীয় সভাপতি বিশিষ্ট ব্যাংকার নাজিম উদ্দিন শাহান, হোটেল ওরিয়েন্টালের ডিরেক্টর মনজুরুল আলম দাদুল। স্বাগত বক্তব্য রাখেন- সিলেট জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ইমতিয়াজ হোসেন তান্না, বিশিষ্ট সাইনটিস্ট ডাক্তার মাহের করিম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক তারু মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা শুরু করান সিলেট সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল। ফাইনাল খেলার প্রথম এবং ২য় অধিবেশনে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি এজাজ হোসেন, মহাজনপট্রির বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনাইটেড ক্লাব’র স্বত্বাধিকারী ইয়াসীর আরাফাত, ইউনাইটেড ক্লাব’র ওনার মিস্টার বায়েজ কাজি, প্রজন্ম ইউথ হাব’র সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, অর্থ সম্পাদক এডভোকেট মুহিনুর রহমান এবাদ, দপ্তর সম্পাদক আলী আফসর, ক্রিড়া সম্পাদক খোকন আহমেদ, তথ্য ও গবেষনা সম্পাদক ড. সোলেমান আহমেদ খাঁন, সহ-প্রচার সম্পাদক তাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রুহিন ইসলাম, প্রশাসন বিষয়ক সম্পাদক মাহফুজ হাসান তান্না, হাব নির্বাহী সদস্য বেলাল আহমেদ, আমিন সিদ্দিক আকিব প্রমূখ।





























