০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে পাওয়ার ট্রান্সফরমার এসেছে
- Update Time : ০৫:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে বিদ্যুৎ সরবরাহ করার জন্য গাজীপুর থেকে ইতোমধ্যে এসেছে পাওয়ার ট্রান্সফরমার। বুধবার (১৭ নভেম্বর) বিকেলের দিকে ডিভিশন-১ ও ২-এ পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এজন্য কুমারগাঁও উপকেন্দ্রে বিদ্যুতের পাওয়ার ট্রান্সফরমার মেরামতের কাজও প্রায় শেষ পর্যায়ে।
বিদ্যুৎ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর একটি পাওয়ার ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সরবরাহ আংশিক চালু করা সম্ভব হতে পারে। আর অন্য একটি ট্রান্সফরমার গাজীপুরের টঙ্গী থেকে সিলেটে এসেছে। নতুন ট্রান্সফরমার বসিয়ে কাজ শুরু করা হবে। কাজ শেষ হলে এ বিষয়ে বুঝা যাবে।





























