০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে নারীসহ ৬ জুয়াড়ি আটক
- Update Time : ০২:১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর বালুচর এলাকা থেকে এক নারীসহ ছয় জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব বি.এম আশরাফ উল্লাহ তাহেরের নেতৃত্বে টহলরত গোয়েন্দা পুলিশ সদস্যরা শাহপরাণ (রহঃ) থানাধীন উত্তর বালুচর আল ইসলাহ ছড়ার পাড় এলাকায় জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় জুয়া (ঝান্ডু মন্ডু) খেলারত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। অভিযানকালে জব্দ করা হয় জুয়া খেলার সামগ্রী ও নগদ ১২৬০ টাকা। গ্রেফতারকৃতরা হলেন জাহানার বেগম ওরপে ফুলেছা বেগম (৩৮), মো. সবুর (৬০), আনোয়ার হোসেন (২৮), মো. সাগর (২৫), মো. শফিক (৩৩) ও আবুল বশর (৫৫)। অভিযানকালে অজ্ঞাতনামা আরও ৪/৫ জন জুয়াড়ি কৌশলে পালিয়ে যায়।




























