সিলেটে নবম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
- Update Time : ০৪:৫৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর আখালিয়ার সুরমা আবাসিক এলাকায় আকলিমা আক্তার রিমা (২০) নামের এক নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং গ্রামের আব্দুল আহাদ শিবলুর মেয়ে। তারা দির্ঘ দিন থেকে আখালিয়ার সুরমা আবাসিক এলাকার অ্যাডভোকেট মো. আজিম উদ্দিনের (রেনেসা-২) বাসার দ্বিতীয় তলায় ভাড়াটে থাকতেন। সোমবার (১০ মে) রাত ১০ দিকে ওই তরুণীর লাশ উদ্ধার করে সিলেট কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ। জানা গেছে, সোমবার ইফতারের পর রিমা তার রুমে ঘমাতে যায়। রাত ৯টার দিকে হঠাৎ সিলিং ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলতে দেখে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রাত ১০টার দিকে পুলিশ ওই বাসায় গিয়ে রিমার লাশ উদ্ধার করে। আকলিমা আক্তার রিমা আত্মহত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক ধারনা। তার হাতে কাটার দাগ পাওয়া গেছে। পুলিশ বলছে- আত্মহত্যার আগে ভাঙা গ্লাসের টুকরো দিয়ে সে তার হাতে কিছু লেখার চেষ্টা করছিলো হয়তো। কোতোয়ালি থানার ওসি তদন্ত মো. ইয়াসিন বলেন, খবর পেয়ে আমরা ওই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। লাশের পাশে একট ভাঙা গ্লাসের টুকরো পাওয়া গেছে। তবে শরীরে আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।




























