সিলেটে নতুন নেতৃত্বের মাধ্যমে সাংবাদিকতার ঐতিহ্য অক্ষুন্ন থাকবে- আজিজুস সামাদ ডন
- Update Time : ১২:১৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রদিবেদক :: সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন। বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দ জানানো হয়। অভিনন্দন প্রদানকালে আজিজুস সামাদ ডন বলেন, আমার বাবা প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ ছিলেন সাংবাদিক বান্ধব। সাংবাদিকরা সকল সময় আমার বাবার পাশে ছিলেন। আর আজ আমি এ পর্যায়ে আসার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাংবাদিকরা। আমি ও আমার পরিবার সকল সময়ই সাংবাদিকদের কাছে ঋণি ও কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, স্বাধীনতার স্বপক্ষের সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির মাধ্যমে সিলেটের সাংবাদিকতার ঐতিহ্য অক্ষুন্ন থাকবে। সিলেটের সাংবাদিকদের মধ্যে যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক ছিলো তা আরো সুদৃঢ় হবে। নতুন কমিটি সিলেট জেলা প্রেসক্লাবকে উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের বিচরণক্ষেত্রে পরিণত হবে এবং পেশার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





























