সিলেট থেকে বিশেষ প্রতিনিধি :: দুর্বৃত্তদের হামলায় সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষার গুরুতর আহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা ছাত্রলীগ কর্মী পলাশও। ৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নগরীর সুবিদবাজারে এ হামলার ঘটনা ঘটে।
হামলার খবরটি নিশ্চিত করেছেন মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান। তিনি আহত তুষারের সাথে হাসপাতালে আছেন বলে জানান। জানা যায়, সুবিদবাজারস্থ তারাদিন রেস্টুরেন্টের সামনে থেকে আবদুল আলিম তুষারকে ধাওয়া করে বেশ কয়েকজন দুর্বৃত্ত। ধাওয়া করে তুষারকে ধরে ফেলে তাঁর ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তুষারকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ওসমানী হাসপাতালের জরুরী বিভাগে তিনি চিকিৎসাধীন আছেন।
০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা আহত
- Update Time : ০৭:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে




























