সিলেটে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালঙ্কারসহ ২০ লাখ টাকার মালামাল লুট
- Update Time : ০৬:২৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকায় আবারও চুরির ঘটনা ঘটেছে। আগেরবার রাতেরবেলা হলেও এবার দিনে দুপুরে। এলাকাটির একটি বাসার ভাড়াটে মো. রাসেল মিয়ার ফ্ল্যাট থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট হয়েছে। প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, জালালাবাদ আবাসিক এলাকার ১৭/৪ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকেন নগরীর আম্বরখানাস্থ ডিঙি রেস্টুরেন্টের ম্যানেজার মো. রাসেল মিয়া। তবে আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বাসায় কেউ না থাকার সুযোগে সকাল ৬ থেকে ১১টার মধ্যে কোনো এক সময় পেছনের কলাপসিবল গেট ভেঙে চুরেরা ঘরে ঢুকে ৮-১০টি আলমারি ভেঙে, পুরো ঘর তছনছ করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। দুপুরের দিকে প্রতিবেশীদের খবরের ভিত্তিতে রাসেল মিয়া বাসায় গিয়ে অবস্থা দেখে পুলিশে খবর দেন। পরে বিমানবন্দর থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে মো. রাসেল মিয়া থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসাইন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। প্রাথমিক তদন্ত শেষে আমরা বিস্তারিত জানতে পারব।





























