সিলেটে দুই ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা, বিপুল পরিমান নিষিদ্ধ ঔষধ উদ্ধার
- Update Time : ০২:১৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর দরগা গেইট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমান নিষিদ্ধ ঔষধ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঔষধ আইন, ১৯৪০ অনুযায়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় বিক্রয় নিষিদ্ধ বিদেশি ঔষধ মজুদ ও বিক্রি, নিয়ম না মেনে ঔষধ সংরক্ষণ করার অপরাধে মতিন ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে ফয়সাল ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও দুইটি দোকান থেকে প্রায় ১ লক্ষ টাকার নিষিদ্ধ ঔষধ জব্দ করে পরে ধ্বংস করা হয়েছে।
আশেপাশের অন্যান্য ঔষধ ব্যবসায়ীদের আইন মেনে ঔষধ বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে। ঔষধ প্রশাসন অধিদপ্তর, সিলেট এর সহকারী পরিচালক সিকদার কামরুল ইসলাম এবং এসএমপির পুলিশ সদস্যগণ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।





























