০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ট্রাফিক পুলিশের অভিযানে ৪৭টি গাড়ি আটক, ৫৪ মামলা
- Update Time : ০৩:২১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বিভিন্ন অভিযোগে সিলেট নগরে ৪৭ টি অটোরিকশা আটক করেছে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। যার মধ্যে ১০ টির রেজিষ্ট্রেশন নেই। এছাড়া আরও ৫৪ টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে। রোববার সকাল থেকে সড়কে শৃঙ্খলা ফেরানোর ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে ৬টি চেকপোস্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এছাড়া সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।





























