০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে জামেয়া আমিনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- Update Time : ০৪:৫৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে “নেপচুন ফার্মাসিউক্যাল লিঃ” সিলেট শাখার উদ্যোগে জামেয়া আমিনিয়া মঙ্গলিপার হাজীনগর মাদ্রাসা এয়ারপোর্ট সিলেটের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন জামেয়া আমিনিয়া এয়ারপোর্ট সিলেটের প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন নেপচুন ফার্মাসিউক্যাল লিঃ এর মেডিকেল অফিসার হাকিম মাওলানা শায়খূল ইসলাম, সিলেট ব্রান্ঞ এর ম্যানেজার হাবিবুর রহমান, মাদ্রাসা কমিটির সম্মানিত সদস্য হাজী জুনেদ আহমদ, মাদ্রাসার শিক্ষক মাওলানা আফছারুল আমীন লায়েক, মাওলানা ইদ্রিস আহমদ, মাওলানা রুহুল আমিন, মাস্টার আব্দুল্লাহ আল হেলাল প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি





























