সিলেটে জাপা প্রার্থী আতিকের আনুষ্ঠানিক প্রচারণা শুরু
- Update Time : ০৫:২২:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: আগামী ২৮ জুলাই সিলেট-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেট-৩ আসনে আগামীর এমপি হওয়ার লড়াইয়ে আজ থেকে মাঠে নামছেন জাতীয় পার্টির প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক। রোববার (১৩ জুন) দুপুরে বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এসময় বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা। পরে বিশাল গাড়িবহর ও মোটরসাইকের শোভাযাত্রা নিয়ে শাহজালাল রাহ. মাজার ও শাহপরাণ রাহ.-এর মাজার জিয়ারতে যান আতিক। মাজার জিয়ারত শেষে তিনি আনুষ্ঠানিক প্রচারণায় নেমে পড়ার ঘোষণা দেন।
এ বিষয়ে আতিকুর রহমান আতিকের ব্যক্তিগত সহকারী আবুল খায়ের বলেন, আজ (রোববার) দুপুরে স্যার (আতিক) সিলেটে এসেছেন। শাহজালাল-শাহপরাণ রাহ.-এর মাজার জিয়ারত শেষে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণরা শুরু করেন তিনি।




























