সিলেটে জমিয়তের কাউন্সিলে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ইসলামের জন্য কাজ করতে হবে- রায়পুরী
- Update Time : ১০:১৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সিলেট মহানগর জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা মনছুরুল হাসান রায়পুরী বলেছেন, যুগ যুগ ধরে ইসলাম বিদ্বেষী শক্তিরা মুসলমানদের ঈমান আকিদা বিনষ্ট করার জন্য পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। মহানবী (সা) এর সোনালী যুগ থেকে এসব পাঁয়তারার জাল ছিঁড়ে মুসলিম উম্মাহর স্বকীয়তা রক্ষার্থে নিজের জীবন বাজি রেখে আসছেন ইসলাম প্রিয় জনতা। মহানবী (সা) এর আর্দশকে বুকে লালন করে ছাত্র জমিয়তের প্রতিটি কর্মী কাজ করে যাচ্ছে। দেশে আজ ইসলামী রাজনীতিকে নস্যাৎ করার লক্ষ্যে ইসলাম বিরোধী সকল অপশক্তিগুলো বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। ছাত্র জমিয়তের নেতাকর্মীরা জীবিত থাকতে কোন ষড়যন্ত্র ও চক্রান্ত করে ইসলামী রাজনীতির অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারবে না। তিনি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী হুকুমত কায়েমের স্বার্থে কাজ করার আহবান জানান।
তিনি ১৭ মার্চ শুক্রবার বিকেল ৩ টায় নগরীর একটি অভিজাত হোটেলে ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর আহবায়ক মাওলানা আবু বকর সিদ্দিক সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব এম বেলাল আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর জমিয়তের সহ সভাপতি রেজাউল করিম ক্বাসিমী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, হাফিজ ইকরামুল আজিজ, মুফতী আলতাফুর রহমান বিরামপুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আলী নুর, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ উসমানী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খায়রুজ্জামান, মুফতী শামসুল ইসলাম, হাফিজ মাসরুর আহমদ, মাওলানা আখতারুজ্জামান, ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর সাবেক সভাপতি মাওলানা হাসান আহমদ, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে মাওলানা আবু বকর সিদ্দিক সরকার-কে সভাপতি ও মিজানুর রহমান মামুনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাফিজ মাওলানা মনছুরুল হাসান রায়পুরী। প্রেস বিজ্ঞপ্তি




























