০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে জঙ্গি আস্তানা ঘিরে ফেলেছে সোয়াট টিম

  • Update Time : ০৫:১৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

সিলেট থেকে বিশেষ প্রতিনিধি :: সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানা ঘিরে ফেলেছে পুলিশের বিশেষ বাহিনী সোয়াট টিম। পুলিশ ঘটনাস্থলের আশপাশে থাকা উৎসুক মানুষকে নিরাপদে সরিয়ে নিচ্ছে।
সোয়াটের একটি দল ঢাকা থেকে ৩টা ৪০ মিনিটের দিকে সড়কপথে ঘটনাস্থলে পৌঁছায়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ‘আছিয়া মহল’ নামের পাঁচতলা বাড়িটি ঘিরে রাখে পুলিশ। বাড়ির নিচতলার ফ্ল্যাটে সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে বলে ধারণা পুলিশের।
মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান, বেলা একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত হ্যান্ডমাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। এর মধ্য ১টা ৪৮ মিনিট থেকে ২টা ১৬ মিনিট পর্যন্ত জঙ্গিরা সাড়া দিয়েছিল। এরপর থেকে আর কোনো উত্তর নেই।
সোয়াতের টিম আসায় এখন অভিযান শুরু করার একটি পরিকল্পনা করছে পুলিশ। বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ১০ বারের বেশি পুলিশের ফাঁকা গুলির শব্দ শোনা গেছে।
বাড়িটির দুইতলা থেকে পাঁচতলা পর্যন্ত ২৯টি ইউনিটে ২৯টি পরিবার রয়েছে।
নজরুল ইসলাম নামের ওই বাড়ির এক বাসিন্দা মুঠোফোনে বলেন, ভোররাত থেকে সেখানে বিদ্যুৎ নেই। তাঁরা বাইরে থেকে মুঠোফোনে বাড়িতে জঙ্গি থাকার কথা ও গুলির শব্দ শুনেছেন। বর্তমানে খুব ভীতিকর অবস্থার মধ্যে রয়েছেন তাঁরা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে জঙ্গি আস্তানা ঘিরে ফেলেছে সোয়াট টিম

Update Time : ০৫:১৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭