সিলেটে ছিনতাইকারীকে আটক করল ছাত্রলীগ
- Update Time : ০৩:০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে এক ছিনতাইকারীকে আটক করলো ছাত্রলীগ। রবিবার বিকালে নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় ছিনতাই করে সিএনজি অটোকিশা যোগে পালিয়ে যাওয়ার সময় মদন মোহন সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মো. রিজওয়ান আজাদ চৌধুরী ইফাজ ও সাধারন সম্পাদক মিফতাউল লিমনের নেতৃত্বে তাদের আটক করা হয়।
এব্যাপারে ইফাজ জানান, মির্জাজাঙ্গাল এলাকায় ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে প্রতিদিনের ন্যায় আমরা নৌকার প্রচারনার জন্য আলোচনা করছিলাম ঠিক ওই সময় ছিনতাইকারী সিএনজি অটোরিকশার গতিপথ দেখে আমরা তা প্রতিহিত করি। এই সময় ছিনতাইকারী পালিয়ে যেতে চাওয়ায় আমরা নিশ্চিত হই।
পরে উপস্থিত জনতা তাকে গণপিটুনি দিয়ে তাকে কতোয়ালি থানার এস.আই আকবর হোসেনের কাছে হস্তান্তর করা হয়। এব্যাপারে এস.আই আকবর জানান ছিনতাইকারীর কাছ থেকে ২৬ হাজার টাকা উদ্ধার করে মালিকের কাছে প্রদান করা হয়েছে। এব্যাপারে প্রশাসন দীঘদিন থেকে তাদের জন্য ধরার জন্য চেস্টা চালিয়ে যাচ্ছে। এসময় আরো উপস্থিত ছিলেন ১১ নং ওয়াড ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাফি আহমদ, ছাত্রলীগ নেতা তানভীর আহমদ, সম্রাট চন্দ্র আতিকুল ইসলাম সহ প্রমুখ।





























