০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ছাত্র মজলিস আয়োজিত বিজয় দিবসে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

  • Update Time : ০৭:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর ভার্থখলা জামেয়া শাখার উদ্যোগে আজ শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ছাত্র মজলিস ভার্থখলা জামেয়া শাখার সভাপতি সাব্বির আহমদ নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমির প্রিন্সিপাল শায়েখ মাওঃ মজদুদ্দিন আহমদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ দিনটি বাঙালি জাতির জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনটিতেই আমরা পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে বিজয় অর্জন করি। মহান বিজয় দিবস আমাদের জন্য গৌরবের দিন। এই দিনটিতে আমরা আমাদের পূর্বপুরুষদের বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করি। আমরা তাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ধরে রাখার শপথ করি। মহান বিজয় দিবস আমাদের জন্য একটি নতুন দিগন্তের সূচনা।

শাখা সেক্রেটারি আব্দুল হালিম’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি ছাত্রনেতা লিটন আহমদ জুম্মান, শাবিপ্রবি শাখা সভাপতি হোসাইন আহমদ, সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি মোস্তফা আহমদ সোহান, সিলেট মহানগরীর সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, বায়তুলমাল সম্পাদক মুহিবুর রহমান রায়হান, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা থানার যুব বিষয়ক সম্পাদক জামিল আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভার্থখলা জামেয়া শাখার বায়তুলমাল সম্পাদক সাইফুল ইসলাম, মোকাররম , আবদুল্লাহ, সাঈদ প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে ছাত্র মজলিস আয়োজিত বিজয় দিবসে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

Update Time : ০৭:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩