সিলেটে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ১১:৫৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কুমিল্লা নানুয়া দিঘীর উত্তর পাড় পূজা মন্ডপে পবিত্র কুরআন শরীফ অবমাননা ও তৌহিদী জনতার উপর হামলার প্রতিবাদে আজ বুধবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিলের সভাপতিত্বে মিছিল পরিবর্তী সমাবেশে প্রধান অতিথিরর বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও পাঠাগার সম্পাদক ছাত্রনেতা আফজাল হোসাইন কামিল। সিলেট মহানগর সেক্রেটারি লিটন আহমদ জুম্মানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, খেলাফত মজলিস সিলেট মহানগরীর প্রচার সম্পাদক মাওলানা কাউসার আহমদ চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র মজলিস সিলেট মহানগরীর বায়তুলমাল ও প্রচার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, প্রকাশনা ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মোস্তফা আহমদ সোহান, অফিস ও পাঠাগার সম্পাদক রায়হান হোসাইন, পশ্চিম জেলার অফিস ও প্রচার সম্পাদক ইমদাদুল হক ইমরান, পূর্ব জেলার স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক সাদিকুর রহমান তাপাদার, মোশাররফ আবেদীন জয়, মুহিবুর রহমান রায়হান, মিজানুর রহমান, আব্দুল মুকিত, সাজিদুর রহমান, মুহাম্মদ শামীম, শহিদুল ইসলাম কাজল, ফেদাউর রহমান আল আমিন, জুয়েল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





























