০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ছাত্র মজলিসের প্রতিষ্ঠা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ১১:৩৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরী শাখার উদ্যােগে বুধবার (৫ জানুয়ারি) বাদ ফজর সংগঠনের ৩২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিল, সিলেট মহানগর সেক্রেটারি লিটন আহমদ জুম্মান, প্রশিক্ষণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মোস্তফা আহমদ সোহান, ক্যাম্পাস বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান রায়হান, সিলেট পূর্ব জেলা অফিস ও প্রচার সম্পাদক এমাদ উদ্দিন, এমসি কলেজ সভাপতি খালেদ আহমদ, কোতোয়ালী পশ্চিম থানা শাখা সভাপতি আব্দুল মুকিত, মাদ্রাসা বিভাগ সভাপতি মাহবুবুর রহমান, মুহিব আজিজ প্রমূখ। বিজ্ঞপ্তি





























