০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ছাত্র জমিয়তের সাংগঠনিক কাজ জোরদার করতে ব্যাপক কর্মসূচি

  • Update Time : ০১:০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটে সাংগঠনিক কাজ জোরদার করার লক্ষে রোডম্যাপ তৈরী করেছে ছাত্র জমিয়ত সিলেট জেলা শাখা। বৃহস্পতিবার বিকাল ৪ টায় ছাত্র জমিয়ত বাংলাদেশ জেলা শাখার সাধারণ সভা নগরীর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুকমান হাকিমের পরিচালনায় বৈঠকে আগামী ৩ মাসে তৃণমূলে ব্যাপক কাজের সিদ্ধান্ত ও রোডম্যাপ করা হয়। সিদ্ধান্তসমূহের মধ্যে অন্যতম হচ্ছে বর্ধিত সভা, ১৫ নভেম্বরের ভেতরে প্রতিটি ইউনিয়ন কমিটি গঠনপূর্বক উপজেলা কমিটি গঠন করা, জেলাধীন প্রতিটি ক্যাম্পাসে কমিটি গঠন করার প্রক্রিয়া জোরদার করা, ক্যাম্পাস শাখা গঠন উপলক্ষ্যে যুগ্ম-সম্পাদক কাওসার আহমদকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট উপকমিটিও গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক কাউসার আহমদ, সাংগঠনিক সম্পাদক মুশতাক আহমদ, অর্থ সম্পাদক সালমান চৌধুরী, প্রচার সম্পাদক আবু তালহা তোফায়েল, সাহিত্যসম্পাদক আব্বাস উদ্দিন, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক আবুল কাশিম, পাঠাগারসম্পাদক ফয়সল আহমদ, সমাজসেবা সম্পাদক জাহিদ আল হাসান, ছিদ্দিক আলম, সুফিয়ান আহমদ, শামসুল ইসলাম, আব্দুল্লাহ মাহফুজ, প্রমূখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে ছাত্র জমিয়তের সাংগঠনিক কাজ জোরদার করতে ব্যাপক কর্মসূচি

Update Time : ০১:০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১