০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে গ্রেনেড হামলা : রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন জঙ্গি রিপন

  • Update Time : ০২:০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: সিলেটে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর ২০০৪ সালে গ্রেনেড হামলা ও তিনজনকে হত্যার দায়ে হরকাতুল জিহাদের (হুজি) নেতা দেলওয়ার ওরফে রিপন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানাবেন।
সিলেট কারাগারে বন্দি রিপনের এ সিদ্ধান্ত বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেটের জেল সুপার ছগির আলী।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিচারিক আদালত থেকে তার মৃত্যু পরোয়ানা সিলেট কারাগারে পৌঁছে।
এর আগে, বুধবার সকালে এ তিন জঙ্গির রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর দেলওয়ার ওরফে রিপনকে শুনানো হয়।
অপর দুই জঙ্গি মুফতি হান্নান ও শরীফ শাহেদুল হক রয়েছে কাশিমপুর কারাগারে।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজারের প্রধান ফটকে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা হয়। হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত এবং আনোয়ার চৌধুরীসহ ৭০ জন আহত হন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর মুফতি হান্নান, শরীফ শাহেদুল ওরফে বিপুল, দেলওয়ার ওরফে রিপনকে মৃত্যুদন্ড এবং মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও আবু জান্দালকে যাবজ্জীবন দন্ড দেন সিলেট দ্রুত বিচার আদালত।
রায়ের বিরুদ্ধে আপিল করে আসামিরা। গত বছরের ১১ ফেব্রুয়ারি পূর্বোক্ত রায় বহাল রাখেন হাইকোর্ট। পরে আসামিদের আপিল গত ৭ ডিসেম্বর খারিজ করে দেন আপিল বিভাগ।
চলতি বছরের ১৭ জানুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। গত ২৩ ফেব্রুয়ারি আসামিরা রিভিউ আবেদন করেন। ১৯ মার্চ সে আবেদন খারিজ হয়।
পরে গতকাল মঙ্গলবার রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে গ্রেনেড হামলা : রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন জঙ্গি রিপন

Update Time : ০২:০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭