সিলেটে খেলাফত মজলিসের পক্ষ থেকে কোরবানির গোশত বিতরণ
- Update Time : ১০:২৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিসের পক্ষ থেকে সারা দেশব্যাপী কোরবানির গোশত বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে সিলেট মহানগরী শাখার সমাজকল্যাণ বিভাগের ব্যবস্থাপনায় ঈদের দ্বিতীয় দিন শুক্রবার (৩০ জুন) কোরবানি আদায় করে নগরীর বিভিন্ন এলাকার নির্ধারিত পরিবারে গোশত বিতরণ করা হয়। সংগঠনের সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের তত্ত্বাবধানে ও সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় নগরীর ইউনাইটেড সেন্টারে আয়োজিত কোরবানির গোশত বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব ডাঃ এ.এ তাওসীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমান। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, সহ-বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, অফিস সম্পাদক মাওলানা কাওসার আহমদ চৌধুরী, মহানগর নির্বাহী সদস্য ও শাহপরান পশ্চিম থানা সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হামিদ, মহানগর নির্বাহী সদস্য জুবায়ের আহমদ প্রমুখ। বিজ্ঞপপ্তি
























