০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে কিশোরীকে ধর্ষণ ও ভিডিওধারণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

  • Update Time : ০৭:৪২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটে এক কিশোরীকে ধর্ষণ ও সে ঘটনার ভিডিওচিত্র ধারণ করার অভিযোগে সিলেট সদর উপজেলার ৮ নম্বর কান্দিগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) শাবাজ আহমদ (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় গোপাল এলাকা থেকে জালালাবাদ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইউপি গোপাল গ্রামের হরমুজ আলীর ছেলে।

পুলিশ জানায়, শাবাজ আহমদসহ অজ্ঞাতামা দু’জন ব্যক্তি বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানাধীন টুকেরবাজারস্থ পীরপুর জামে মসজিদের সামনে থেকে এক কিশোরী (১৬) কে অপহরণ করে দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার গ্রামের এক বাসায় নিয়ে রাত ৯টার সময় শাবাজ তাকে ধর্ষণ করে।

এরপর শাবাজের সঙ্গে থাকা অজ্ঞাতনামা দুজনও ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শাবাজ আহমদ মোবাইল ফোনে কিশোরীর নগ্ন ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে।

এ বিষয়ে ওই কিশোরীর মা বাদি হয়ে বৃহস্পতিবার জালালাবাদ থানায় অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলাটি রুজু করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন জানান, আটক আসামীকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হবে।

এছাড়া ওই কিশোরী বর্তমানে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসি বিভাগে চিকিৎসাধীন রয়েছে বলেও তিনি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে কিশোরীকে ধর্ষণ ও ভিডিওধারণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

Update Time : ০৭:৪২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০