সিলেটে কবি ফররুখের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি
- Update Time : ০২:৫৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: কবি ফররুখের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কবি ফররুখ জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদ সিলেটের উদ্যোগে গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে ১ জুন শুক্রবার বেলা ২টায় নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গণ থেকে কর্মসূচীর উদ্বোধনী র্যালি, ৯ জুন শনিবার কেমুসাস সাহিত্য আসর কক্ষে বেলা ১১টায় কুইজ প্রতিযোগিতা ও বেলা সাড়ে ১১টায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ১০ জুন রোববার কবি ফররুখের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার এবং ৩০জুন শনিবার বেলা ৩টায় শহিদ সোলেমান হলে ফররুখ স্মরণে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মাসব্যাপী কর্মসূচীর সমাপনী সভা।
কুইজ প্রতিযোগিতায় ক গ্রুপে ৬ষ্ঠ থেকে ৮ ম শ্রেণি বা সমমান, খ গ্রুপে ৯ম ও ১০ম শ্রেণি বা সমমান, আবৃত্তি প্রতিযোগিতায় ক গ্রুপে শিশু থেকে ৩য় শ্রেণি বা সমমান, খ গ্রুপে ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি বা সমমান, গ গ্রুপে ৭ম থেকে দশম শ্রেণি বা সমমান, রচনা প্রতিযোগিতায় ক গ্রুপে ৮ ম থেকে ১০ম শ্রেণি বা সমমান, খ গ্রুপে কলেজ বিশ^বিদ্যালয় বা সমমানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্যে ০১৭১২১৬৬৭১৪, ০১৭১২৭৮৬৭৭৫ অথবা ০১৯৭১৩১১৫৭৪ এই নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।



















