সিলেটে এসে শফি চৌধুরী: দল যে ব্যবস্থাই নেক না কেন সিলেট-৩ আসনে আমি নির্বাচন করিব
- Update Time : ০৩:৪৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: তবে দল যে ব্যবস্থাই নেক না কেন সিলেট-৩ আসনে লড়বেন বিএনপি নেতা ও এই আসনের সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী। নির্বাচন উপলক্ষে তিনি সোমবার (১৪ জুন) আমেরিকা থেকে সিলেট এসেছেন।
দেশে ফিরেই নির্বাচন নিয়ে গণমাধ্যমের কাছে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, সবসময় দল-মতের উর্ধ্বে থেকে কাজ করার চেষ্টা করেছি। অতীতে তার প্রমাণ পেয়েছেন এ অঞ্চলের মানুষ। বর্তমান উপনির্বাচনে এলাকাবাসীর ডাকে সাড়া দিয়ে দলের উর্ধ্বে গিয়েই নির্বাচনে অংশ নিয়ে এ অঞ্চলের উন্নয়ন করতে চাই। শফি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী হলে বিএনপি থেকে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলেও আমি নির্বাচন করিব। আমার হারানোর কিছু নেই। এ অঞ্চলের মাটি ও মানুষের উন্নয়নের রাজনীতি করেছি আজীবন। তাই যতদিন বেঁচে আছি এই ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চাই। মঙ্গলবার (১৫ জুন) সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানান শফি। শফি আহমদ চৌধুরী ২০০১ সালে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে সিলেট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের কাছে পরাজিত হন তিনি।




























