সিলেটে এমসি কলেজ ট্যুরিষ্ট ক্লাবের সংবর্ধনা ও অভিষেক সম্পন্ন
- Update Time : ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের পর্যটনচিত্র ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতি সঠিকভাবেই বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে। আলোকিত বাংলাদেশের কথা বলতে হবে, এরজন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথা তরুণদের সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। সিলেটের ঐতিহ্যবাহী ট্যুরিষ্ট ক্লাব অব এমসি কলেজের সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান নগরীর একটি রেষ্টুরেন্টে প্রধান অতিথির বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন একথাগুলো বলেন। তিনি ট্যুরিস্ট ক্লাব অব এমসি কলেজ সিলেটের কার্যক্রমের প্রশংসা করে আরো বলেন – আজ থেকে প্রায় ২২বছর পূর্বে এমসি কলেজে ক্লাবের প্রতিষ্ঠাতা শাহেদ রাহমান ও সাজিদুর রহমানসহ অন্যান্যদের নেতৃত্বে এ ক্লাব প্রতিষ্ঠিত হয়ে শিক্ষাউন্নয়ন ভ্রমণ ও মানবকল্যাণের মাধ্যমে দেশ জাতির উন্নয়নে আজো কাজ করে যাচ্ছে ; এটি সত্যিই ধন্যবাদযোগ্য। আজকের এই অভিষেক অনুষ্ঠানে আমি সকলকে অভিনন্দন জানাই।
এ সভায় বিশ্বপর্যটনের বিভিন্ন তথ্য তুলে ধরে প্রধান অতিথি ড. মোমেন আরো বলেন- বাংলাদেশের পর্যটন শিল্পকে আরো এগিয়ে নিয়ে যেতে হলে পর্যটনশিল্পের উন্নয়নে সরকারকে আরো যত্নবান হতে হবে। পাশাপাশি বেসরকারিভাবে এগিয়ে আসতে হবে। শিশুদের ক্রন্দন না করলে মা যে ভাবে বুঝতে পারেনা , দুধ দেয়না। সেই ভাবে বিষয়টি অনুধাবন করে এমসি কলেজের ট্যুরিস্ট ক্লাবের মতো সামাজিক সংগঠনগুলোকে জাগতে হবে , জানাতে হবে, এগিয়ে আসতে হবে। আজ ইংল্যান্ড ফ্রান্স , তুর্কি , মিশর, সিঙ্গাপুর, মালেশিয়া এমনকি আমাদের প্রতিবেশি রাষ্ট্র ভারত পর্যটন শিল্পের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে , আমাদের পর্যটনে অপার সম্ভাবনা আছে , তা কাজে লাগাতে হবে।
সংবর্ধিত অতিথি মুহাম্মদ শাহেদ রাহমান বলেন – আমি আবারে ঋণী হলাম আজকের এই নান্দনিক সভায় কৃতজ্ঞতা প্রকাশ করছি টুরিস্ট ক্লাব অব এমসি কলেজের বর্তমান সদস্য, আজীবন সদস্য, চীফডিরেক্টর সহ সকল উপদেষ্ঠাবৃন্দের প্রতি এ ক্লাবের দ্বারা ধারাবাহিকথা রক্ষা করার জন্য ।
তিনি আরো বলেন- সিলেট পর্যটন নগরী গড়ে তোলা এটি আমাদের পূর্বের মতো আজকেরও দাবী; যথাযথ কর্তৃপক্ষের এদিকে সুদৃষ্টি প্রয়োজন।
কাউন্সিলর আজাদুর রাহমান এমসি ট্যুরিস্ট ক্লাবের প্রশংসা করে বলেন- সিলেট পর্যটন নগরী গড়ে তোলার লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। তবে এমসি কলেজে দেশি বিদেশি অনেক পর্যটক আসেন প্রতিদিন । এমসি কলেজের ঐতিহাসিক গুরুত্ব আছে- এদিক বিবেচনা করে এ কলেজ ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ক্যাম্পাস ঘোষনার দাবী জানান। রবিবার (১৪ অক্টোবর ) এমসি কলেজ ট্যুরিস্ট ক্লাবের সভাপতি রুহুল আমীন কমলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় উক্ত অভিষেক ও সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এমসি কলেজ ট্যুরিস্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সরকারী এমসি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান, কাউন্সিলর আজাদুর রাহমান,
এমসি কলেজের ই ইতিহাস বিভাগের প্রভাষক আব্দুল বাছিত, এমসি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ শামিম মিয়া , সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, এমসি ট্যুরিস্ট ক্লাবের সাবেক সভাপতি – আজীবন সদস্য প্রধানশিক্ষক আলাউদ্দীন আহমেদ, ফয়েজ আহমদ, সদ্য বিদায়ী সভাপতি প্রভাষক আব্দুর রহিম, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক শাহ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইমরান চৌধুরী,এমসি কলেজ ছাত্রলীগের দায়ীত্বপ্রাপ্ত নেতা দেলোওয়ার হোসেন, রোটারেক্ট ক্লাবের পিপি সাইদুল করিম রেজা, এসআইইউ ক্লাবের সৈয়দ মাসুদুর রাহমান, এছাড়াও ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সভায় শাবিপ্রবি টুরিস্ট সোসাইটির প্রতিনিধি, এমসি কলেজ প্রেসক্লাব, রোটারেক্ট ক্লাব, মোহনা, সিলেট ট্যুরিস্ট ক্লাব সহ অন্যান্য ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সাংস্কৃতিক বিনোদন ও পরে নৈশভোজ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি



















