সিলেটে উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী
- Update Time : ০৫:৩২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা পৌনে ২ টায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে সাথে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নগরীর লালাদিঘীরপাড় সড়ক প্রশস্থকরণে আরসিসি ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পেোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান এ্যাডভোকেট, সিসিক কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর মো. সিকান্দর আলী, সংরক্ষিত কাউন্সলর মাকসুদা সুলতানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিসিকের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দেড় মিটার প্রস্থের ৮৬০ মিটার দীর্ঘ আরসিসি বক্স ড্রেন নির্মান করা হবে। এই প্রকল্পের আওতায় সড়ক প্রশস্থকরণের স্বার্থে ৬৭৮ মিটার সীমানা দেয়াল নির্মাণ করা হবে। ১৪ সেপ্টেম্বর ২০২১ খ্রি. তারিখে শুরু হওয়া এ প্রকল্পে ব্যয় হবে ৪ কোটি ৭১ লাখ টাকা। জুলাই ২০২২ সালে প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হবে।





























