সিলেটে ইসলামী ঐক্যজোটের ইফতার মাহফিল সম্পন্ন
- Update Time : ০১:৫৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো. আবুল কাশেম :: ইসলামী ঐক্যজোট সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
২৩ রমজান শনিবার বিকেল সিলেট নগরীর হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন- ইসলামী ঐক্যজোট রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণ কাজে এগিয়ে যাবে। তিনি বলেন- আমরা ১৪/২০ বিশ্বাসী নই। ইসলামী ঐক্যজোট আপন স্বকীয়তা বজায় রেখে এগিয়ে যাচ্ছে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোট একক ভাবে অংশ গ্রহণ করবে। ঈদের পরেই সংবাদ সম্মেলনের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
ইসলামী ঐক্যজোট জেলা সভাপতি ও বিভাগীয় সমন্বয়কারী মাওলানা অাছলাম রহমানী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইসলামী ঐক্যজোট নেতা শায়খুল হাদীস মাওলানা আব্দুল মতিন ধনপুরী।
ইসলামী ঐক্যজোট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমান ও যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ক.ম এনামুল হক মামুন-এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ইসলামী ঐক্যজোট নেতা শায়খুল হাদীস মাওলানা মাশুক আহমদ সালামী, জমিয়ত নেতা প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, লেবার পার্টি নেতা মাহবুবুর রহমান খালেদ, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা আবু সালেহ, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা মকবুল হোসেন তৈয়বী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা সিরাজুল ইসলাম সুরকী, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, জমিয়ত নেতা মুফতি মুশতাক আহমদ ফুরকানী, মহানগর সাধারণ সম্পাদক মাস্টার শেখ আব্দুল অাজিজ, মাওলানা নাসির উদ্দিন নিজামপুরী, মাওলানা এখলাছুর রহমান, আমিনুল ইসলাম বকুল প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



















