১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Update Time : ০৭:১৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এবং ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সিলেটের মুসলিম জনতা। শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুম্মা ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দা ও প্রতিবাদ জানাতে সিলেট মহানগরজুড়ে হাজার হাজার মুসলমান বিক্ষোভ করেছেন। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ সমাবেশ করার যে আহ্বান জানিয়েছিল তাতে সাড়া দিয়ে বিভিন্ন দেশের মানুষ রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা এবং গাজায় ইসরাইলি হামলায় হতাহতের ছবি ও বিধ্বস্ত ভবনের ছবি বহন করছিলেন। এসময় তারা আমেরিকা ও ইসরাইলবিরোধী নানা শ্লোগান দেন। পরে জুম্মার নামাজে শেষে সিলেটের হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদসহ বিভিন্ন মসজিদে এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। হযরত শাহজালাল মাজার মসজিদে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আমজাদ হোসেন। এ সময় অনেকেই চোখের জল ছেড়ে মহান আল্লাহর রহমত কামনা করেন। তাছাড়া মুসল্লিরা বাংলাদেশসহ সারাবিশ্বের সকল মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Update Time : ০৭:১৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩