০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ইজতেমা মাঠে জুমার নামাজ আদায় করলেন লাখো জনতা

  • Update Time : ০৬:০০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

সিলেট থেকে এম এ রহীম :: ‌সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক সংলগ্ন লতিপুর-খিদিরপুর এলাকার মাঠে লাখো মুসলিম জনতা জুমআর নামাজ আদায় করেছেন। এসময় মুসল্লিদের ‘আল্লাহু আকবার’ ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত ছিল গোটা এলাকা। লাখো জনতা ক্রন্দনে নত মস্তকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অতীত জীবনের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন। নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় ইজতেমা ময়দানে নামাজ শেষে দোয়া করেন মুসল্লিরা।

শুক্রবার সকাল থেকেই হাজার হাজার মুসল্লি ইজতেমা ময়দানে এসে জড়ো হতে থাকেন। জিকির-আসকারে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। একপর্যায়ে ইজতেমা ময়দান রূপ নেয় জনসমুদ্রে। ইজতেমা ময়দানে ওয়াজ-নসিহতও চলে।

এদিকে জুম’আর নামাজকে ঘিরে ইজতেমা ময়দানে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বলেন, কঠোর নিরাপত্তায় সিলেটে ইজতেমা ময়দানে জুমআর নামাজ আদায় করেছেন মুসল্লিরা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে ইজতেমা মাঠে জুমার নামাজ আদায় করলেন লাখো জনতা

Update Time : ০৬:০০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬