সিলেটে আ’লীগের ৩ বিদ্রোহী প্রার্থীর জয়লাভে গোয়াইনঘাটে সংবর্ধনা
- Update Time : ১২:৫৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলার গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরাজিত করে বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করে।
তিন উপজেলার মধ্যে গোয়াইনঘাট উপজেলায় গোলাম কিবরিয়া হেলালকে পরাজিত করে নির্বাচিত বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ, জৈন্তাপুরে এম লিয়াকত আলীকে পরাজিত করে নির্বাচিত হন বিদ্রোহী প্রার্থী কামাল আহমদ ও কোম্পানিগঞ্জ উপজেলায় মোঃ জাহাঙ্গীর আলমকে পরাজিত করে নির্বাচিত হন শামীম আহমদ।
তিন উপজেলাতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করায় স্থানীয় সালুটিকর বাজারে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা শাহিন আহমদ সাবুলের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাও. গোলাম আম্বিয়া কয়েছ উপস্থিত ছিলেন।





























