১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে আপন চাচার লালসার শিকার প্রতিবন্ধী কিশোরী!

  • Update Time : ০৩:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে আপন চাচার লালসার শিকার হলেন প্রতিবন্ধী এক কিশোরী। তার বয়স ১২ বছর। ধর্ষক চাচাও বাকপ্রতিবন্ধী। সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন শহরতলির নালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ধর্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। অপরদিকে, ধর্ষিতা কিশোরী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। জানা গেছে, গতকাল সন্ধ্যায় ঘরে একা পেয়ে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ১২ বছর বয়সি ওই কিশোরীকে ধর্ষণ করেন তার আপন চাচা বাকপ্রতিবন্ধী মতছির আলী (৪৫)। নির্যাতনের পর তিনি পালিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মতছিরকে খুঁজে বের করে রাত ১টার দিকে এয়ারপোর্ট থানাপুলিশের কাছে সোপর্দ করেন। এ বিষয়ে এয়ারপোর্ট থানার ডিউটি অফিসার এস.আই মো. লুকমান হোসেন জানান, আপন ভাতিজি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে নালিয়া থেকে মতছির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে আপন চাচার লালসার শিকার প্রতিবন্ধী কিশোরী!

Update Time : ০৩:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০