সিলেটে আটককৃত ১১ রোহিঙ্গাকে ক্যাম্পে প্রেরণ
- Update Time : ০২:১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমা থেকে আটক ১১ রোহিঙ্গাকে উখিয়া ক্যাম্পে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার রাত সাড়ে ৮ টায় দিকে তাদেরকে নিয়ে পুলিশ ক্যাম্পের উদ্দেশ্য রওনা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের। এর আগে সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় দক্ষিণ সুরমার যমুনা মার্কেটস্থ মামুন বাস কাউন্টারের সামনে হতে তাদেরকে আটক করে পুলিশ।
জানা যায়, জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে মামুন বাস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের আত্বীয়-স্বজন ভারত রয়েছেন বলেও জানায় তাঁরা। তাই ভারত যাওয়ার উদ্দেশ্য নিয়ে কক্সবাজারস্থ ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জানিয়েছে। রোহিঙ্গা ভিকটিমদের কক্সবাজারস্থ স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য আদালতে আবেদন করা হলে আদালতের আদেশক্রমে উদ্ধারকৃত রোহিঙ্গা ভিকটিমদেরকে কক্সবাজারের উখিয়া স্ব-স্ব রোহিঙ্গা ক্যাম্পে ফেরত দেয়ার জন্য নির্দেশ দেন।
আটকৃত রোহিঙ্গারা হলো- কক্সবাজারের উখিয়ার পালংখালীর চাকমারকুলের ব্লক-ষ্টেশন-৩ এর ক্যাম্প-২১ এর মৃত নুর আহমদের ছেলে সুরত আলম (২৮), মো. হাসিমের ছেলে মোহাম্মদ আলম (১৮), কক্সবাজারের উখিয়ার বালুখালির ব্লক-এফ এর ক্যাম্প-২ এর ইমাম হোসেনের ছেলে আজিজুর রহমান (১৯), কক্সবাজারের উখিয়ার বালুখালির ব্লক-এফ এর ক্যাম্প-২ এর আজিজুর রহমানের স্ত্রী আসিক আরা (১৯), কক্সবাজারের উখিয়ার বালুখালির ব্লক-জে৩ এর ক্যাম্প-২ এর মোহাম্মদ হোসেনের মেয়ে কলিমা (১৮), নূরে আলমের ছেলে জামালিদা (১৯), ছালামতের স্ত্রী হাসিনা বেগম (২৫), ছালামতের মেয়ে জমিলা (০৯), রমিদা (০৮), রজিদা (০৫) এবং ছেলে মো. জাবেদ (০৩)।





























