০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে আগামিকাল আসছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ৪ নেতা
- Update Time : ০২:২১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে শোকসভার আয়োজন করেছে আগামি ২২ আগস্ট রোববার। শোকসভায় যোগ দিতে সিলেট আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন। ওই দিন সকাল ১০টায় দক্ষিণ সুরমাস্থ ময়ুরকুঞ্জ কনভেনশন হলে শোকসভায় এবং বিকাল সাড়ে ৩ টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাইজগাঁওয়ে আয়োজিত শোকসভায় বক্তব্য রাখবেন তারা।





























