সিলেট থেকে বিশেষ প্রতিনিধি ::
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ার আতিয়া মহলের জঙ্গি আস্তানায় অভিযানের জন্য সেনাবাহিনীর চারটি বুলেট প্রুফ আর্মার ভেহিক্যাল নিয়ে আসা হয়েছে। সিলেট-ফেঞ্চুগঞ্জ রোডের শিববাড়ি রাস্তার মুখে এগুলো অবস্থান করছে।
শনিবার সকাল ৯টার কিছু পর এগুলো নিয়ে আসা হয়।
এর আগে পৌনে ৯টায় অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন স্প্রিং রেইন’। অভিযানে আছেন সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ইউনিটের সদস্যরা। এছাড়া সোয়াত সদস্যরাও রয়েছেন বাইরে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আতিয়া মহল নামক ভবনটি ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী।
০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে অভিযানে ৪টি বুলেট প্রুফ আর্মার ভেহিক্যাল
- Update Time : ০৯:৫৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে




























