সিলেটের ৫ উপজেলার ১৫টি ইউপি নির্বাচনের ফলাফল
- Update Time : ১২:৫৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের ৫ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ৮টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। ওসমানীনগরের উমরপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. গোলাম কিবরিয়া, সাদিপুরে আওয়ামী লীগের সাহেদ আহমদ মুছা, বুরুঙ্গাবাজারে আওয়ামী লীগের আখলাকুর রহমান, গোয়ালাবাজারে আওয়ামী লীগের পীর মজনু, উছমানপুরে আওয়ামী লীগের ওয়ালী উল্লাহ বদরুল, বিশ্বনাথের খাজাঞ্চিতে আওয়ামী লীগের প্রার্থী আরশ আলী, গোয়াইনঘাটের পূর্ব আলীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের নজরুল ইসলাম ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের গোলাম কিবরিয়া হেলাল বিজয়ী হয়েছেন। পশ্চিম পৈলনপুরে আওয়ামী লীগের বিদ্রোহী গোলাম রব্বানী চৌধুরী সুমন, , তাজপুরে আওয়ামী লীগের বিদ্রোহী অরুনোদয় পাল ঝলক, দয়ামীরে স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে বিএনপি নেতা এসটিএম ফখর উদ্দিন ও
এছাড়া দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নে স্বতন্ত্রের ব্যানারে বিএনপি নেতা মো. অলিউর রহমান অলি ও .কামালবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একরামুল হক নির্বাচিত হয়েছেন। ও লামাকাজি ইউনিয়নে বিএনপির কবীর হোসেন ধলা মিয়া বিজয়ী হয়েছেন। এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিমপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে বিএনপি সমর্থক জিয়াদ আলী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।




























