১০:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের সাবেক এমপি ড. মকবুল হোসেন লেচু মিয়া আর নেই, বিভিন্ন মহলের শোক

  • Update Time : ০১:৩৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য দানবীর ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া আর নেই। বুধবার (১৬ মার্চ) তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে দশটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে গোলাপগঞ্জ- বিয়ানীবাজারে শোকের ছায়া নেমে এসেছে। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। নিভৃতচারী দানশীল ব্যক্তি হিসেবেও তিনি পরিচিত। তিনি ১৯৮৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৮৬ সালে স্বৈরাচার এরশাদ সরকারের বিরোধিতা করে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। ২০০১ সালে তিনি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা রুহেল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ চৌধুরী, ড. সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি ফখরুল ইসলাম।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটের সাবেক এমপি ড. মকবুল হোসেন লেচু মিয়া আর নেই, বিভিন্ন মহলের শোক

Update Time : ০১:৩৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২