সিলেটের বর্ষীয়ান রাজনীতিবিদ বিএনপি নেতা এম এ হকের জানাযায় মানুষের ঢল
- Update Time : ০৩:৫৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের বালাগঞ্জের দেওয়ানাবাজার ইউনিয়নের কলুমা গ্রামে নিরনিদ্রায় শায়িত হলেন সিলেটের বর্ষীয়ান রাজনীতিবিদ বিএনপি নেতা এম এ হক। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এম এ হকের দ্বিতীয় জানাযা তাঁর গ্রামের বাড়ি বালাগঞ্জের কলুমা গ্রামে অনুষ্ঠিত হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী মিজান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও দেওয়ানবাজা ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল আলমসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ মরহুমের জানাযার নামাজে শরীক হন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
জানাযার নামাজে মানুষের ব্যাপক সমাগম হয়। আত্মীয়-স্বজন, সহকর্মী ও সতীর্থদের অশ্রুসিক্ত উপস্থিতিতে রাত পৌনে ৮টায় মরহুমের দাফন সম্পন্ন হয়।
এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় হযরত মানিকপীর (র.) গোরস্থান সংলগ্ন এলাকায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় করোনার উপসর্গ নিয়ে সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক।





























