সিলেটের দুটি আসনে লাঙল নিয়ে নির্বাচন করতে চান সেলিম উদ্দিন
- Update Time : ০৩:৩০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের দুটি আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় হুইপ মো. সেলিম উদ্দিন। ইতোমধ্যে জাতীয়পার্টি থেকে সিলেট-৫ ও সিলেট-৬ আসনের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সাবেক সংসদ সদস্য মো. সেলিম উদ্দিন নিজেই। যুক্তরাজ্যে অবস্থারত সেলিম উদ্দিন জানান, জাতীয়পার্টির লাঙল প্রতীক নিয়েই তিনি নির্বাচন করতে চান। এ লক্ষ্যে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) ও সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দু’একদিনের মধ্যেই সিলেটের নির্বাচনী কার্যালয় থেকে তিনি মনোনয়নত্র নেবেন। সবকিছু ঠিকটাক থাকলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকেই নির্বাচন করবেন। উল্লেখ্য, বিয়ানীবাজারের নালবহর গ্রামের বাসিন্দা ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মো. সেলিম উদ্দিন ২০১৪ সালের নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে জাতীয় পার্টির ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। পরবর্তীতে জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপের দায়িত্ব পালন করেন তিনি।























