০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের দরগাহ মহল্লা থেকে ১১টি মর্টার শেল উদ্ধার
- Update Time : ১০:৫৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সিলেট থেকে বিশেষ প্রতিনিধি :: সিলেট মহানগরীর দরগাহ মহল্লা থেকে ১১টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে দরগাহ মহল্লার হোটেল হেরিটেজের পেছনে একটি ছড়া থেকে এগুলো উদ্ধার করা হয়। সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ছড়া সংস্কারের সময় পরিচ্ছন্নতাকর্মীরা ১১টি মর্টার শেল দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এখানে আরো মর্টার শেল থাকতে পারে। উদ্ধারকৃত মর্টার শেলগুলোর মধ্যে ৫টি বড় আকারের এবং ৬টি ছোট আকারের।
এনামুল হাবীব আরো বলেন, দেখে মনে হয়েছে, এগুলো মুক্তিযুদ্ধকালীন মর্টার ও শেল।





























