০১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের দক্ষিণ সুরমায় আ.লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা
- Update Time : ০৫:১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে দাউদপুর গ্রামে সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী মাহমুদুস সামাদ চৌধুরীর নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে- হঠাৎ করে রাত সাড়ে ৯টার দিকে দাউদপুর এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে কয়েকটি ককটেলের বিস্ফোরন ঘটায় দুর্বৃত্তরা। এসময় উপস্থিত নেতাকর্মীরা দৌড়া-দৌড়ি শুরু করলে পালিয়ে যায় হামলাকারীরা। ককটেলগুলো কার্যালয়ের ভেতরে বিস্ফোরিত হলেও কেউ হতাহত হননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।





























