সাহাবায়ে কিরাম বদর যুদ্ধে কঠিন মনযিল অতিক্রম করে জান্নাতের সার্টিফিটেক অর্জন করেছেন- ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
- Update Time : ০৪:০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
উস্তাযুল কুররা ওয়াল মুহাদ্দীসিন, মুরশিদে বহরক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বলেছেন, বদর যুদ্ধে কঠিন মনযিল অতিক্রম করে যারা জান্নাতের সার্টিফিটেক অর্জন করেছেন মহান আল্লাহ নিজে তাদের প্রশংসা করেছেন। এমন শক্তিতে বলিয়ান যে, হাজারের মুকাবেলায় তাদের একজনই যথেষ্ট। তারা পরস্পরের ব্যাপারে অত্যন্ত অনুগ্রহ পরায়ন। তাদের পরস্পরে এমন ভালোবাসা ছিল যার নযির দুই ভাইয়ের মধ্যেও পাওয়া যায় না। কোনো সাহাবী তাঁর সামনে অন্য সাহাবীর সমালোচনা পছন্দ করতেন না। হযরত সাদ (রা.)-এর সামনে এক ব্যক্তি হযরত আলী (রা.)-কে গালি গালাজ করলে তিনি বললেন, আল্লাহ! যদি এ ব্যক্তি মিথ্যাবাদী হয় তাহলে এখনই একটি নিদর্শন দেখান। সঙ্গে সঙ্গে জঙ্গল থেকে একটি বাঘ এসে লোকটিকে খেয়ে ফেললো। সাহাবী সম্পর্কে আমাদের যবান সতর্ক থাকা উচিত। কিছু ফিতনাবাজ লোক আছে, সাহাবীদের বিরোধিতা করা যাদের স্বভাব। এরা আগেও ছিল, এখনও আছে। এদের থেকে সতর্ক থাকবেন। তিনি ১৭ রামাদান দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট প্রধান কেন্দ্র ফুলতলী ছাহেব বাড়ি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির নসীহত প্রদান কালে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান কেন্দ্রের উস্তায মাওলানা আব্দুল কাদির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতী গিয়াস উদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, অর্থ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মো. নজমুল হুদা খান, মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার ও স্কুল অব একসেলেন্স- এর প্রিন্সিপাল মাওলানা গুফরান আহমদ চৌধুরী, তালামীযে ইসলামিার কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজির উদ্দিন পাশা, হাফিয মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী কেন্দ্রীয় সহ সভাপতি মুহিবুর রহমান ও সাধারণ সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন। প্রধান কেন্দ্রের উস্তায মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কেন্দ্রের উস্তায ইছামতি কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, সৎপুর কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মনির উদ্দিন, মাওলানা আজিজুর রহমান, ফুলতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মোহাম্মদ আলী, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, জকিগঞ্জ সিনিয়র মাদরাসার শিক্ষক মাওলানা ফদ্বলুর রহমান, গাবুরগাঁও দাখিল মাদরাসার সুপার মাওলানা কামরুজ্জামান, দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান, তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা সভাপতি কামাল উদ্দিন, পশ্চিম জেলা সভাপতি আলী হায়দার, হবিগঞ্জ জেলা সভাপতি নাসির উদ্দিন, সুনামগঞ্জ জেলা সভাপতি ছালিক আহমদ। শুরুতে কুরআন তিলাওয়াত করেন প্রধান কেন্দ্রের ছাত্র তাওফিক আলম, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী মাওলানা মুজাহিদুল ইসলাম বুলবুল ও মুনাওয়ার আব্দুর রাফি মিশকাত। বিজ্ঞপ্তি





























