০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে গরম আরো বাড়বে

  • Update Time : ০৪:৩১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: প্রতিদিনই একটু একটু করে বাড়ছে তাপমাত্রা। ক্রমবর্ধমান এই তাপমাত্রা আগামী মঙ্গলবার থেকে আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়লেও দেশের অধিকাংশ অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কমতে পারে। তবে আবহাওয়া পরিস্থিতি থাকবে অনেকটাই স্বাভাবিক।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সিলেটের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রাও থাকতে পারে অপরিবর্তিত।

সাধারণত এপ্রিল ও মে মাসের উষ্ণ আবহাওয়ায় কালবৈশাখি, বজ্রঝড়ের অনুকূল পরিবেশ থাকে। বিশেষ করে উত্তর-উত্তর পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে কালবৈশাখির প্রাবল্য দেখা যায়। এই সময়টাতে যেকোনও সময় বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের আশঙ্কা বাড়ে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সারাদেশে গরম আরো বাড়বে

Update Time : ০৪:৩১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯