সাধারণ পাঠাগার সৈয়দপুরে নতুন কমিটি গঠনের লক্ষে অালোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ১০:৫১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রাচীনতম স্বতন্ত্র-গণশিক্ষা প্রতিষ্ঠান সাধারণ পাঠাগার সৈয়দপুরে কার্যকরী কমিটি গঠনের লক্ষে শুক্রবার (৬ ডিসেম্বর) পাঠাগার কার্যালয়ে পরিচালক এডভোকেট মোঃ অাব্দুর রহমানের সভাপতিত্বে ও পরিচালক (অর্থ) সৈয়দ মিজান অাহমদের পরিচলনায় অনুষ্ঠিত অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান অাওয়ামী লীগ নেতা অালহাজ্ব মোহাম্মদ অাবুল হাসান।

অালোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাধারণ পাঠাগার সৈয়দপুরের সাবেক পরিচালক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার অালী, সাধারণ পাঠাগার সৈয়দপুরের সাবেক পরিচালক অধ্যক্ষ সৈয়দ হুসবাননুর, পাঠাগারের সিনিয়র সদস্য যুবলীগ নেতা সৈয়দ অাকবর অালী, দুলাই খান, সৈয়দ হিলাল অাহমদ, সৈয়দ জাহাঙ্গীর অাহমদ, সাংবাদিক ইয়াকুব মিয়া, প্রভাষক সৈয়দ মিজান অাহমদ, সৈয়দ অানোয়ার অালী, সৈয়দ মিজান অাহমদ প্রমূখ।
অালোচনা সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় অাগামি শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধায় সাধারণ পাঠাগার সৈয়দপুরের ২০১৯-২০২০ সেশনের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হবে। সাধারণ পাঠাগার সৈয়দপুরের কার্যকরী কমিটির সকল সদস্যদেরকে অাগামি শুক্রবার সন্ধায় পাঠাগারে উপস্থিত থাকার অনুরোধ করছেন পাঠাগার পরিচালনা কমিটির পরিচালকবৃন্দ।





























