০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক ওয়েছের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের ইন্তেকাল: ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির শোক

  • Update Time : ১০:৩২:২২ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মুহাম্মদ শাহেদ রাহমান :: ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির
সহ-সাধারণ সম্পাদক এটিএন বাংলা ইউকের ম্যানচেস্টার প্রতিনিধি, সাংবাদিক আমিনুল হক ওয়েসের পিতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার (৪ এপ্রিল) দুপুরে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সিলেট বিভাগের সুনামগন্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভূরাখালি গ্রামের বাসিন্দা আব্দুল হক ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে তিনি গুরুতর আহত হন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের লাশ গ্রামের বাড়ি ভূরাখালি নেওয়ার পর সেখানে রাষ্টীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়েছে।

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির শোক 

এদিকে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল হক ওয়েছের পিতা আব্দুল হকের মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনসার আহমদ উল্লাহ, সাবেক সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, সেক্রেটারী সাজিদুর রহমান, সহ সভাপতি মতিয়ার চৌধুরী, এটিএম মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ মুহাম্মদ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সাংবাদিক ওয়েছের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের ইন্তেকাল: ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির শোক

Update Time : ১০:৩২:২২ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২