সাংবাদিক আবেদ মাহমুদের মৃত্যুতে ছাতক প্রেসক্লাবের শোক প্রকাশ
- Update Time : ১২:২৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: আর টিভি’র স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও জেলা থেকে প্রকাশিত আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ ও বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ। পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, প্রচার সম্পাদক তপন জুতি তপু, নির্বাহী সদস্য রাজ উদ্দিন, কৃপেশ চন্দ, হামিদুর রহমান বাবলু, দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি মাহবুব আলম, দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি তমাল পোদ্দার, উত্তর পূর্ব পত্রিকার প্রতিনিধি আলা উদ্দিন, সাংবাদিক ছদরুল আমিন, হাবিবুর রহমান নাছির সহ সাংবাদিকবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।





























